
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ‘ইকে০৫৮২’ ফ্লাইটের রানওয়ে এলাকায় সিআইআইডি’র কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। তল্লাশির এক পর্যায়ে দুই বিমানকর্মীর জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
আটক হওয়া দুই বিমানকর্মী হলেন মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা দু’জনই বিমানবন্দরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত। এই স্বর্ণ পাচারের সঙ্গে আর কারা জড়িত, চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এটি কার কাছে পৌঁছানোর কথা ছিল—সেসব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২