ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা হাসপাতালে ঠাঁই নেই ডেঙ্গু রোগীর, অক্টোবরে আরও অবনতির আশঙ্কা ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ হবে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি ‘পিচ্চি রাজা’র পলায়ন: প্রিজন ভ্যান নয়, প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই বনি সেনগুপ্তের সঙ্গে এখনই বিয়ের পরিকল্পনা নেই কৌশানির বাংলাদেশে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তারের অভিযোগ এইচআরডব্লিউর নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে জানালেন কৃতজ্ঞতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোটপর্দা ও মডেলিং জগতের একসময়ের অত্যন্ত জনপ্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। অভিনয় ও মডেলিং—দুই মাধ্যমেই নিজের আলাদা একটি অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে সময়ের স্রোতে দেশের বিনোদন অঙ্গন থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন এই তারকা। বর্তমানে তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখান থেকেই জীবনের নতুন আরেকটি বছরকে স্বাগত জানালেন তিনি।

সোমবার ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে বিগত এক বছরের জীবনের নানা অভিজ্ঞতা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং সব প্রতিকূলতার মাঝেও সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোনালিসা লিখেছেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

নতুন বছরটি যেন সুন্দর ও মঙ্গলময় হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন মোনালিসা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের তুঙ্গে, তখন ২০১২ সালে তিনি নিউ ইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন। বিয়ের পরের বছর অর্থাৎ ২০১৩ সালে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে নতুন সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল ‘টাইম টিভি’র প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে মোনালিসার সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় এক বছরের মাথায় স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

এরপর বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি এই অভিনেত্রী। বর্তমানে প্রবাসে নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন মোনালিসা। আর জন্মদিনের বার্তায়ও ফুটে উঠেছে অতীতের সব গ্লানি ও অভিজ্ঞতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে জানালেন কৃতজ্ঞতা

আপডেট সময় : ০১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬