ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির ঘোষণা সরকারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অফিস খোলা ১৭ অক্টোবর ডিএইতে চেয়ার দখলে কর্মকর্তাদের ‘ফ্যাসিস্ট’ তকমা দেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ, উপদেষ্টা পরিষদে আসিফ ও সারজিস শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে ভারতের কাছে প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার: ইসলামী আন্দোলন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম সংকট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, বাজারে কারসাজির মাধ্যমে সংকট তৈরি করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার উল্টো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে।

গাজী আতাউর রহমান জানান, বাজারে কৃত্রিম সরবরাহ সংকটের অজুহাতে রোববার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ গত মাসে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা এবং চলতি বছরের জানুয়ারিতে তা ছিল ১ হাজার ২৫৩ টাকা। তিনি এলপিজির মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা তুলে ধরে বলেন, ফেব্রুয়ারি মাসে ১০৩ টাকা, এপ্রিল মাসে যুদ্ধ শুরুর পর দুই দফায় ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। যদিও জুন ও জুলাই মাসে প্রায় ৪০০ টাকা কমানো হয়, তবে আগস্টে পুনরায় ৭০ টাকা বৃদ্ধি পায়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার একবারে ২৫২ টাকা দাম বাড়ানো হলো।

ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, এলপিজি সরবরাহের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় দেশে প্রকৃতপক্ষে গ্যাসের কোনো ঘাটতি ছিল না। বরং বাজারের কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার তাদের চাহিদা অনুযায়ী দাম বাড়িয়ে দিয়েছে। দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল হওয়ায় এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি দুর্বৃত্তদের স্বার্থে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর এ প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন। মাওলানা গাজী আতাউর রহমান অবিলম্বে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার এবং বাজার কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮: ১৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮: ২৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে সরকার: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬