ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলে খুন, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ৬৯৫ তম ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন ঢাবি হলের নয়তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ঘোষণা এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিলো সৌদি আরব শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির ঘোষণা সরকারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অফিস খোলা ১৭ অক্টোবর ডিএইতে চেয়ার দখলে কর্মকর্তাদের ‘ফ্যাসিস্ট’ তকমা দেওয়ার অভিযোগ কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের বাধা পিরোজপুরে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি মাদারীপুরে গ্রেপ্তার

পটিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের সম্মান জানিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই দিবসটি আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সোমবার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮টি শাখায় পৃথকভাবে এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে চকলেট, কলম এবং শুভেচ্ছা কার্ডসহ নানা উপহার তুলে দেয়। ৫ অক্টোবর প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে ১৯৯৪ সাল থেকে। শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতেই মূলত বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা, সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল এবং জ্যেষ্ঠ শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবছার, সরোজিত দাশ, শাহনাজ বেগম, নিজাম উদ্দীন ও শাহজাদী বিলকিস আকতারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের উদ্দেশে প্রধান শিক্ষক এ টি এম তোহা বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষ গড়ার একটি মহান দায়িত্ব। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই ভালোবাসা ও সম্মান একজন শিক্ষকের জন্য অনেক বড় প্রাপ্তি। তাদের এই আয়োজন আমাদের আনন্দিত করেছে। আমরা চাই শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ৪৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬