ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফেসবুকে মন্তব্যের জেরে সৌদি আরবে শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড রাফির সমাজসেবী হয়ে ওঠার গল্প: এক অনন্য দৃষ্টান্ত পাবনায় নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো লাশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশ অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের নেতৃত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান সাবরেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ

চলতি অর্থবছরের তিন মাসে রেমিট্যান্স এল ৮.৮ বিলিয়ন ডলার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ১৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ার কারণেই রেমিট্যান্সে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এর আগে ২০ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, ওই সময় রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলতি অর্থবছরের তিন মাসে রেমিট্যান্স এল ৮.৮ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬