ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী সংঘাতের সময় মোট ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন আগে থেকেই আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং পরে মারা যান। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার এই হামলায় নতুন করে আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, গাজায় বৃহস্পতিবার একটি গণ-জানাজার আয়োজন করা হয়। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫টি মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা এই জানাজায় অংশ নেন। দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯

আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬