ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষের জেরে কৃষক আব্দুর রহিম (৪৭) কে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া জোলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা শনিবার সকাল ৯টায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহিমের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, আব্দুর রহিমের ছোট ভাই রাজু মিয়া অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করায় তাকে অবরুদ্ধ করে এলোপাতারিভাবে মারধর করে। এই সময় আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। ছাদেকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ মেরে গুরুত্বর আহত করলে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উলিপুরে কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রত আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম উলিপুরে সেচ পাম্প নিয়ে সংঘর্ষে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪