ব্রোঞ্জ জয়ের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের সামনে ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা।
বৃষ্টির বাধায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি মাত্র ১৩ ওভারে নেমে আসলেও, ব্রোঞ্জ নির্ধারণী আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পুরো ২০ ওভারেই। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কান অধিনায়ক সহন আরাচ্চিগের সিদ্ধান্ত অবশ্য শুরুতে বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। মাত্র ২১ রানেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল লঙ্কানরা।
সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা। দলীয় ৫৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে শ্রীলঙ্কা। অধিনায়ক আরাচ্চিগে ৩৭ বলে ৩৩ রান করে বিদায় নেন।
এরপর উইকেটে এসে ঝড় তোলেন থারিন্দু রত্নায়েকে। মাত্র ৩২ বল খেলে ৬৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ২০৩.১২ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কার মার। রত্নায়েকের এই টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে শেষ ৫ ওভারে ৬১ রান তুলে লঙ্কানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।





























