ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী? দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ প্রকাশ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরৎ উৎসব সাহিত্যে নোবেল জয়: অ্যান কারসনের সৃষ্টিশীলতায় মুগ্ধ বিশ্বজুড়ে লেখককুল রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল

১২টি মানবিক সংকটে ১৬ কোটি ডলার সহায়তা দিল জাতিসংঘ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে বেশি অর্থসংকটে থাকা ১২টি মানবিক সংকটে জীবনরক্ষাকারী সহায়তা প্রদানের লক্ষ্যে ১৬ কোটি ডলার বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিল (সিইআরএফ) থেকে এই অর্থ বরাদ্দ করা হয়। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি বছর চরম মানবিক সংকটে থাকা ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, আমাদের ৮ কোটি ৭০ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তবে তিনি সতর্ক করে বলেন যে, কেবল অর্থ বরাদ্দ করলেই সংকট মোকাবিলা সম্ভব নয়। ফ্লেচার মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়ে বিশ্বনেতাদের প্রতি সহায়তা পথ খুলে দেওয়া, বাধা দূর করা এবং জীবন ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

বরাদ্দকৃত ১৬ কোটি ডলারের মধ্যে ১৫ কোটি ডলার আফগানিস্তান, বুরকিনা ফাসো, ক্যামেরুন, চাদ, কিউবা, মালি, নাইজার, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনে জরুরি ও জীবনরক্ষাকারী কার্যক্রমে ব্যয় করা হবে। এর পাশাপাশি এই ১২টি সংকটে প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রয়োজন মেটাতে আরও ১ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে টম ফ্লেচার জানিয়েছিলেন, আফগানিস্তান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেনসহ ১০টি সংকটে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন, যাতে মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। সাম্প্রতিক এই বরাদ্দের ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত সিইআরএফ থেকে দেওয়া মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলারে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে মানবিক সংকটের মাত্রা বাড়তে থাকায় সীমিত তহবিলের মধ্যেই সবচেয়ে জরুরি প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১২টি মানবিক সংকটে ১৬ কোটি ডলার সহায়তা দিল জাতিসংঘ

আপডেট সময় : ০১:১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬