ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা হাসপাতালে ঠাঁই নেই ডেঙ্গু রোগীর, অক্টোবরে আরও অবনতির আশঙ্কা ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ হবে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি ‘পিচ্চি রাজা’র পলায়ন: প্রিজন ভ্যান নয়, প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই বনি সেনগুপ্তের সঙ্গে এখনই বিয়ের পরিকল্পনা নেই কৌশানির বাংলাদেশে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তারের অভিযোগ এইচআরডব্লিউর নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত

লামায় মাদক সেবন ও মা-বাবাকে মারধরের দায়ে যুবকের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান জেলার লামা উপজেলায় নেশাজাতীয় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং নিজের কাছে দেশীয় অস্ত্র রাখার দায়ে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার মতো গুরুতর অভিযোগ ছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আটককৃত ইমতিয়াজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার প্রাসঙ্গিকতা বিবেচনা করে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০: ৩৫আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০: ৩৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

লামায় মাদক সেবন ও মা-বাবাকে মারধরের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬