ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

ঝালকাঠিতে মহিলা পরিষদের সাংগঠনিক মাস সমাপনী ও কর্মী সমাবেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক মাস ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে মাসব্যাপী এই সাংগঠনিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের শুরুতে জেলা শাখার সভাপতি মিসেস শাহানা আলম ও সহ-সভাপতি ড. কামরুন্নেছা আজাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। সভাপতি ও সহ-সভাপতিদের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন কোষাধ্যক্ষ ফারজানা ইয়াসমিন। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাসুমা খানম ও লিগ্যাল এইড সম্পাদক রাবেয়া কবির। তারা সংগঠনের মূলনীতি ও লক্ষ্য বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মী সম্মেলনে জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে মহিলা পরিষদের সাংগঠনিক মাস সমাপনী ও কর্মী সমাবেশ

আপডেট সময় : ১১:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬