ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতার আয়োজন

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কাশিয়ানী উপজেলা জয়ী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে এই চূড়ান্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে সদর উপজেলা দল ও কাশিয়ানী উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় কাশিয়ানী উপজেলা দল ৩৯-৩৭ পয়েন্টে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, বরং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করা। তিনি আরও বলেন, কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে এবং পুলিশ ও জনগণের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে এই খেলার ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিবিআইয়ের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা কমিউনিটি পুলিশের সদস্য এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে কাশিয়ানী উপজেলা জয়ী

আপডেট সময় : ০৯:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬