ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎকালে সৌদি আরবের সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা জানান, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’, ‘ওয়ার্ল্ড এক্সপো’ এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪’ সামনে রেখে দেশটিতে বিশাল উন্নয়নযজ্ঞ চলছে। এর ফলে সেখানে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও প্রচুর দক্ষ জনশক্তির চাহিদা তৈরি হয়েছে। এই বিপুল সুযোগে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে তাঁরা রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে তারা সৌদি আরবের পাঁচটি বড় শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর পরিচিতি তুলে ধরছেন। দেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি এবং ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায় তারা কাজ করে যাচ্ছেন।

এ সময় ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সৌদি আরবের বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় প্রতিনিধিদল। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

বঙ্গভবনের এই সাক্ষাৎকারে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন এবং শামসুল আলম লিটন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৬:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬