ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার দেশে বাড়ছে ধর্ষণ মামলা, তদন্তে মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

ছেলের ১০ বছরে পদার্পণ: জয়কে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন অপু বিশ্বাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয় ১০ বছরে পা রেখেছে। ছেলের এই বিশেষ দিনটিকে আরও আনন্দময় ও রঙিন করে তুলতে সমুদ্রের শহর কক্সবাজারে উড়াল দিয়েছেন মা অপু বিশ্বাস। মা ও ছেলের এই বিশেষ ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই চিত্রনায়িকা।

শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে মা ও ছেলে হাসিমুখে পোজ দিচ্ছেন। ছবিতে অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে জয়ের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট, চোখে রোদচশমা এবং মুখে কালো মাস্ক। ছবিটির ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে জন্মদিনের প্রথম প্রহরেই ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দেন অপু বিশ্বাস। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবা শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

উল্লেখ্য, ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। নিজেদের ক্যারিয়ারের স্বার্থে দীর্ঘদিন বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন এই তারকা দম্পতি। পরবর্তীতে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তারকা দম্পতির সন্তান হওয়ায় জন্মের পর থেকেই জয়কে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ছেলের ১০ বছরে পদার্পণ: জয়কে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০৪:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬