ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশা বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সভা ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছেন। দীর্ঘদিন পর জনগণের নিরঙ্কুশ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর এই সফর বিশ্বদরবারে বাংলাদেশের আত্মবিশ্বাস ও সম্মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ পরিষদের ঐতিহাসিক ভাষণের পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।

দ্বিপাক্ষিক বৈঠকের তালিকায় ছিলেন তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রী। এছাড়াও কুয়েতের ক্রাউন প্রিন্স এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। এছাড়া মিয়ানমার সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহী এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর

আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬