ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবীর চরফ্যাশনে গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারির দায়িত্ব নিলেন সজিব স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ, পদত্যাগের দাবি নাহিদ ইসলামের

৫ কোটির কাজে ২ কোটি ঘুষ দাবি পিডিবি প্রকৌশলীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে প্রকৌশলীকে একজন ব্যক্তির কাছে ৫ কোটি টাকার কাজের বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ দাবি করতে শোনা যায়। ভিডিওটি রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওর কথোপকথনে নুরুল আমিনকে বলতে শোনা যায়, '৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।' তিনি আরও বলেন, 'এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন গুণ না, আমি দুই কোটি টাকার নিচে নড়ব না। চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।' এছাড়া একটি বিলের জন্য ২ কোটি টাকা নিলে চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না বলেও তিনি মন্তব্য করেন।

ভিডিওর এক পর্যায়ে প্রকৌশলীকে একটি প্রকল্পের মালামাল আত্মসাতের বিষয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, 'সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। ওই হিসাব করে দেখা যাবে, ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে।' ভিডিওতে প্রকৌশলীকে সামনে থাকা ব্যক্তিকে '৩৫' বা '১ লাখ ৩৫' টাকা লেনদেন নিয়েও কথা বলতে দেখা যায়, যদিও এই কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক লক্ষ্মীপুর পিডিবির দুজন ঠিকাদার অভিযোগ করেছেন, নুরুল আমিন বিভিন্ন কাজের বিল অনুমোদন ও অর্থছাড়ের জন্য নিয়মিত ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে তিনি বিল আটকে রাখা বা প্রশাসনিক জটিলতা তৈরির হুমকি দেন। একজন ঠিকাদার জানান, বিল পাওয়ার জন্য তাঁদের দিনের পর দিন অফিসে ঘুরতে হয় এবং শেষ পর্যন্ত ঘুষের বিষয়টি সামনে চলে আসে।

এই অভিযোগ ও ভিডিওর বিষয়ে জানতে নুরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কার্যালয়ের সহকারী প্রকৌশলী জানিয়েছেন, তিনি সকাল থেকে অফিসে আসেননি।

ঘটনার বিষয়ে পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির বলেন, 'ভিডিওটি আমার নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

৫ কোটির কাজে ২ কোটি ঘুষ দাবি পিডিবি প্রকৌশলীর

আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬