ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি

চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছয়দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে গতকাল দুপুরে ক্যাম্পাসে একটি প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের হাতে থাকা লাল কাগজে বড় করে লেখা ছিল ‘৫৬?’। কেউ কাগজটি উঁচিয়ে ধরেছেন, আবার কেউ বুকের সামনে ধরে রেখেছেন। এই প্রতীকী সংখ্যার মাধ্যমে তারা মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘আমাদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস মুখর করে তোলেন। মিছিল শেষে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন। কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২৪ আবর্তের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, মাত্র ৫৬ দিনের মধ্যে উপাচার্য পরিবর্তন করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তিনি জানান, সায়েম স্যার দায়িত্বে থাকাকালীন যে কাজ করেছেন তার জন্য তারা কৃতজ্ঞ এবং তাকে পুনরায় ভিসি হিসেবে দেখতে চান। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশনজট বৃদ্ধির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী সাদনান ওয়াসি বলেন, সেশনজট এড়াতে তারা দ্রুত ক্লাসে ফিরতে চান। তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান যেন সায়েম স্যারকে পুনরায় নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়, যাতে শিক্ষার্থীরা অবিলম্বে ক্লাসে ফিরতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

আপডেট সময় : ০৪:১৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬