ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্বার্থের সংকট মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান

ফুলবাড়ীতে দুস্থ শীতার্তদের পাশে শিশু-কিশোরীরা

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে দুস্থ শীতার্তদের পাশে শিশু-কিশোরীরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অব্যাহত শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের দাপটে যখন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুস্থ শীতার্তরা কাহিল, ঠিক তখনই ফুলবাড়ী পৌর শহরের তিন শিশু-কিশোরী শিক্ষার্থী সন্ধ্যার পর কম্বল হাতে ছুঁটছে দুস্থদের বাড়ী বাড়ী। ইতোমধ্যেই উপজেলার পৌরশহরসহ বিভিন্ন এলকার দুই শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে এই শিশু-কিশোরী শিক্ষার্থীরা।

ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের শিল্পপতি রাজু কুমার গুপ্ত’র মেঝো মেয়ে সদ্য এসএসসি উত্তীর্ণ স্নেহা গুপ্তা (১৬), তার ছোটবোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সেজুতি গুপ্তা ও তার কাকাতো ভাই চতুর্থ শ্রেণির শিক্ষার্থী গোপাল গুপ্ত (১০) এই মানবিক কাজ শুরু করেছে।

শিশু গোপাল গুপ্ত’র পিতা বিশিষ্ট ব্যবসায়ি আনন্দ কুমার গুপ্ত বলেন, তীব্র শীতে দুস্থ মানুষরা শীতে প্রচন্ড কষ্ট পাচ্ছে এমন চিন্তা থেকে ¯েœহা, সেজুতি ও গোপাল বায়না ধরে তারা নিজেই দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করবে, এজন্য অন্তত দুই শতাধিক কম্বল কিনে দেওয়ার জন্য। শিশুদের এই মানবিক আবেদন শুনে বড়ভাই শিল্পপতি রাজু কুমার গুপ্ত’র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর শিশুদেরকে দুই শতাধিক কম্বল কিনে দেওয়া হয়। এরপ গত রবিবার (২২ জানুয়ারি) রাতেই শিশু-কিশোরীরা উপজেলার পৌর এলাকা কাঁটাবাড়ীসহ উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী, লালপুরসহ বেশ কয়েকটি এলাকার দুস্থ শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে দুইশতাধিক কম্বল বিতরণ করেছে।

স্নেহা, সেজুতি ও গোপাল বলে, শীতে গরীব মানুষ কষ্ট পাচ্ছে, এমন চিন্তা থেকে বাবা ও কাকার কাছে কম্বল বিতরণের জন্য আবদার করেন। তাদের আবদারে সাড়া দিয়ে দুইশতাধিক কম্বল বরাদ্দ দেওয়া হয় তাদেরকে। যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে তারা ভীষণ খুশি।

শিল্পপতি রাজু কুমার গুপ্ত বলেন, শিশু-কিশোর-কিশোরীদের মনে যখন মানবিক ভাবনা আসে, তখন তার কথা শোনা প্রয়োজন এমন চিন্তা থেকেই তাদের আবদার কম্বল কিনে দেওয়া হয়েছে। মানবিক গুণাবলির মধ্যে শিশুরা বেড়ে উঠলে তাদের মাধ্যমে কল্যাণকর কাজ নিশ্চিতভাবে সাধিত হবে। শিশুদের আবদার পূরণ হওয়ায় তারা ভীষণ খুশি হয়েছে। #

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে দুস্থ শীতার্তদের পাশে শিশু-কিশোরীরা

আপডেট সময় : ০৬:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩