ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড ব্যবহার করে 'বাঁশকল' নামে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গভীর রাতে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এই পাহারার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) সরেজমিনে তাড়াশের বিভিন্ন বাঁশকল চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে সার্বিক নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বরত সদস্যদের কাজ আরও কার্যকর ও নিরাপদ করার লক্ষ্যে তাদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে এই বাঁশকল চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এছাড়া গভীর রাতে পুলিশ সুপারের উপস্থিতিতে কার্যক্রম তদারকির ফলে দায়িত্বরত সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং জনস্বার্থে এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তাড়াশ থানা সূত্র জানায়, থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে এই বাঁশকলগুলো স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজনদের তল্লাশি, চুরি রোধ এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬