ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পরিবেশের ক্ষতি ও বায়ুদূষণ রোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অমান্য করার অপরাধে উপজেলার লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকার চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে সর্বমোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় স্টোন ক্রাশার মেশিন চালানোর ক্ষেত্রে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের প্রমাণ মেলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিধিমালা লঙ্ঘনের দায়ে লালপুর এলাকার মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুর এলাকার মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুর এলাকার মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথ টাস্কফোর্সের এই অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত এবং সুনামগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযান পরিচালনায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই আইন মেনে পরিচালনা করতে হবে। জনস্বার্থে পরিবেশ বিনষ্টকারী ও বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬