ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শওকত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের সাংবাদিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করে সাংবাদিক ইউনিয়ন যশোরে পুনরায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফকির শওকত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক এই সহসভাপতিকে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পুনরায় সংগঠনে যোগ দেন। বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের আহ্বানে সাড়া দিয়ে ফকির শওকত এই সিদ্ধান্ত নেন। সাংবাদিক ইউনিয়ন যশোর এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা পেশাগত নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংগঠনের ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম, ঐক্য জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

সভায় উপস্থিত হয়ে ফকির শওকতকে স্বাগত জানান প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহসভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং সাবেক কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ। এছাড়া সংগঠনের সদস্য শাহারুল ইসলাম ফারদিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে সকলে একমত পোষণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক ইউনিয়ন যশোরে ফিরলেন প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শওকত

আপডেট সময় : ০৫:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬