ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার, আবেদনের নিয়ম ১,৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা করছে সরকার সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ

কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে আয়োজিত এই সভায় এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী এবং উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যকে অবহিত করেন। এছাড়া জনসেবাকে আরও কার্যকর ও গতিশীল করার উপায় নিয়েও সভায় আলোচনা করা হয়।

এ সময় সংসদ সদস্য এস এম জিলানী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সম্ভাব্য উন্নয়ন উদ্যোগ নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি জিলানীর উন্নয়ন আলোচনা

আপডেট সময় : ০৩:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬