ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ কুমিল্লার ১৮ থানায় অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার আজ শুরু একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, ফল ১ অক্টোবর কোলাহলের মাঝেও নির্জনতা ধরে রেখেছে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার মেজর জাহিদ হত্যা ও ডিবি সেলে স্ত্রীর ওপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা নোয়াখালীর চৌমুহনী গ্রিডে ব্রেকার ত্রুটি, সাড়ে ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ স্বাভাবিক রেকর্ড ভাঙার মেলা: এশিয়ান গেমসে তারুণ্যের জয়জয়কার নতুন লুকে আলিয়া ভাট, ক্যাবারে সাজে তোলপাড় সোশ্যাল মিডিয়া

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৭৩ হাজার ৯২৮ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই দীর্ঘ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩০ জন ফিলিস্তিনি।

২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী সময়ে ১ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন আগে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আল-জাজিরার প্রকাশিত তথ্যচিত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত গাজার হতাহতের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গাজার প্রতি ৩১ জন বাসিন্দার মধ্যে অন্তত একজন নিহত হয়েছেন এবং প্রতি ১৩ জনের মধ্যে অন্তত একজন আহত হয়েছেন।

তথ্যচিত্রে গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞের মানচিত্রও প্রদর্শন করা হয়েছে। এতে উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের পরিস্থিতি ও ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে থাকায় হতাহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণে অনিশ্চয়তা রয়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

আপডেট সময় : ০৮:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬