ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: একই পরিবারের ৬ জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আর কোনো সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভূঁইয়া রিপন গ্রেপ্তার চূড়ান্ত হলো ২০২৬ ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট

ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা টুকুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপি।

সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা জনগণের দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। অতীতে তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এবং মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এখন তারা বিভিন্ন উপায়ে পুনরায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও উল্লেখ করেন, ওই গোষ্ঠীর এখনো কোনো বোধোদয় হয়নি এবং তারা জাতির কাছে ক্ষমাও চায়নি। ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে রাজনীতি করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, তাই জনগণই তাদের প্রতিহত করবে।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার এ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ষড়যন্ত্র করে জনগণের দল বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণ নিজেদের vote ও গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে এবং যারা জনগণের অধিকার নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের অতীতেও জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত তারা জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে আসছেন। যারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো অপশক্তি যাতে দেশের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। একই সাথে সাংগঠনিক কাজের পাশাপাশি সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী এবং শফিকুর রহমান খান শফিক।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা টুকুর

আপডেট সময় : ০৪:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬