ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

ভূঞাপুরে মাদক কারবারের অভিযোগে বাড়িঘরে হামলা ও ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি এলাকায় মাদক কারবারের অভিযোগে সুরমান নামের এক ব্যক্তির বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয়রা দলবদ্ধ হয়ে সুরমানের বাড়িতে গিয়ে এই হামলা চালান। এ সময় বাড়িটির বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সুরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তার এই কর্মকাণ্ডের ফলে এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়রা দাবি করেছেন, মাদক কারবার বন্ধ করতে তারা সুরমানকে একাধিকবার সতর্ক করেছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

এলাকাবাসীর ভাষ্যমতে, এলাকায় মাদকবিরোধী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এলাকাবাসী জানিয়েছেন, তারা আইন নিজের হাতে তুলে নিতে চান না, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই এর সমাধান প্রত্যাশা করেন।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানিয়েছেন, মাদক বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা সোচ্চার। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভূঞাপুরে মাদক কারবারের অভিযোগে বাড়িঘরে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০২:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬