ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা

বরিশালে ইএসডি ফিল্ম সোসাইটির দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী। বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধনী আয়োজন শেষে দর্শকদের জন্য ‘বনলতা এক্সপ্রেস’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবকে ঘিরে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবের অন্যতম উদ্দেশ্য কেবল চলচ্চিত্র প্রদর্শন নয়, বরং চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রবিষয়ক জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা।

উৎসবের দ্বিতীয় দিনে শনিবার সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হবে। এছাড়া বিকেলেও একই ভেন্যুতে চারটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রয়েছে। দুই দিনের এই আয়োজনে চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিকর্মী ও আগ্রহী দর্শকদের অংশগ্রহণের সুযোগ থাকছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরিশালে ইএসডি ফিল্ম সোসাইটির দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬