ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা

শ্রীবরদীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ডপসের সচেতনতামূলক মাঠ বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি বিশেষ মাঠ বৈঠকের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এই সচেতনতামূলক কার্যক্রমটির আয়োজন করে।

বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়ার গুরুত্ব, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ঝরে পড়া রোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে, মাদক ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে।

অনুষ্ঠানে ডপসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা চর্চা এবং মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি এড়িয়ে চলার আহ্বান জানান।

মাঠ বৈঠক শেষে বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শ্রীবরদীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ডপসের সচেতনতামূলক মাঠ বৈঠক

আপডেট সময় : ০৩:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬