ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের তজুমদ্দিনে মেঘনার তীব্র স্রোতে ট্রলার ডুবি, ৪ জেলে উদ্ধার পুলিশ প্রতিবেদনে বাদ আড়াই হাজার, ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষক প্রার্থীরা কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়ার একটি আনুষ্ঠানিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়েছে। তবে এই প্রণালি উন্মুক্ত করার ক্ষেত্রে তেহরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং জব্দ করা কিছু ইরানি সম্পদ অবমুক্ত করা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের জানান, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে একটি সাময়িক নৌপথ চালুর বিষয়ে ঐকমত্য হয়েছে। এই প্রস্তাবের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় এর বিস্তারিত নথিভুক্ত করতে তেহরান প্রস্তুত। আরাঘচি উল্লেখ করেন, যদি এই প্রস্তাব গ্রহণ করা হয়, তবে প্রণালি খোলার পরের দিন থেকেই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আগ্রহী ইরান। ইরানি কূটনীতিকদের মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাম্পের জন্য এই সমঝোতা বেশ জরুরি। বর্তমানে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৭ ডলারে লেনদেন হচ্ছে।

তবে এই সমঝোতা বাস্তবায়নের পথে ইসরাইল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লেবাননে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলকে বাধ্য করবে কি না, তা নিয়ে জটিলতা রয়েছে। এছাড়া পুরো নৌপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেয়ার বিষয়েও ইসরাইলি আপত্তি আছে। অন্যদিকে, নিউইয়র্কে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন আব্বাস আরাঘচি। গত জুলাই মাসে বৃটেন ইরানের বিপ্লবী গার্ড করপসকে (আইআরজিসি) নিষিদ্ধ করার পর এটিই ছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক। এদিকে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল রহিম সাফাভি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, তবে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বড় সংঘাতের মুখে পড়তে হবে তাদের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান

আপডেট সময় : ১০:২৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬