সংবাদ শিরোনাম :
গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে বদলি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, মোহাম্মদ রুহুল কবীর খানকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din





























