ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

রাজারহাটে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচা গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ জমিদারপড়া গ্রামে নিজ বাড়িতে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরজামাল (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হালিম মুন্সির ছেলে নুরজামাল সোমবার দুপুরে তার ভাতিজি আর্জিনা খাতুনকে (২০) বাড়িতে একা পেয়ে রান্নাঘরে প্রবেশ করেন। আর্জিনা তখন রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নুরজামাল তাকে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন।

এ সময় আত্মরক্ষার্থে তরুণী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন। খবর পেয়ে রাজারহাট থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত নুরজামালকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নুরজামাল তার অপরাধের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাজারহাটে ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬