ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

অপ্রতিম হত্যা: ৪ আসামিকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রোববার বিকেল চারটার দিকে আসামিদের কুমিল্লার আমলি আদালত-৬-এ তোলা হয়। তবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯:১৬ মিনিট পর্যন্ত এ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে আসামিদের হাজির করা হয়। তিন ঘণ্টার বেশি সময় পার হলেও আদালত রিমান্ড মঞ্জুরের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামের আরেকজনকে আটক করে তার অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অপ্রতিম হত্যা: ৪ আসামিকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৮:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬