ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান ডিসির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়, এজন্য জনগণের সচেতন অংশগ্রহণ সবচেয়ে জরুরি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার লিংক রোডসংলগ্ন দক্ষিণ সস্তাপুর ইসলামী ফাউন্ডেশন ও ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সাথে শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর, সাতটি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়মিত চলমান থাকবে। তিনি আরও বলেন, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা ছাদে জমে থাকা পানিতেই এডিস মশার জন্ম হয়। তাই সপ্তাহে অন্তত একদিন নিজের বাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা উচিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগের তুলনায় বর্তমানে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিক সচেতনতাই ডেঙ্গুর বংশবিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।

অভিযানে অংশ নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতাই সবচেয়ে জরুরি। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং জলাবদ্ধতা দূর করতে নিয়মিত ড্রেন ও খাল পরিষ্কার রাখার ওপর তিনি জোর দেন। তিনি বিশ্বাস করেন, প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট, রোভার, ‘লজিক অব বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবী সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করার পাশাপাশি একটি উন্মুক্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এছাড়া ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের রাতের যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে সোলার লাইট স্থাপন করা হয়। উল্লেখ্য, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান ডিসির

আপডেট সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬