ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে খেলবে না পাকিস্তান, হকি চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটের পর এবার ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ল হকি অঙ্গনে। ভারত আয়োজক হওয়ায় আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মুম্বাই ও জলন্ধরে অনুষ্ঠেয় ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। জিও সুপারের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় রিজার্ভ দল হিসেবে রাখা বাংলাদেশ ও ওমানের সামনে এই আসরে খেলার সুযোগ তৈরি হতে পারে।

পিএইচএফ তাদের এই সিদ্ধান্তের পেছনে দুটি শর্তের কথা উল্লেখ করেছে। প্রথমত, তারা এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে টুর্নামেন্টটি ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। আর তা যদি সম্ভব না হয়, তবে অন্তত পাকিস্তানের ম্যাচগুলো যেন কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়, সেই দাবি তুলেছে সংস্থাটি।

এ প্রসঙ্গে দুই দেশের স্পর্শকাতর সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরেছেন পিএইচএফ সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুই দেশের বর্তমান স্পর্শকাতর সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’ তবে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের কোনো আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন ওয়ানি। তিনি বলেন, ‘ভারতসহ এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) সব সদস্য দেশের বিপক্ষেই খেলতে পাকিস্তান প্রস্তুত। একই সঙ্গে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার নীতির প্রতিও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

পাকিস্তানের এই সিদ্ধান্তের আগে ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অবশ্য দেশটির অংশগ্রহণ নিয়ে আশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে, বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণের অনুমতি দেওয়া ভারতের নীতির মধ্যে রয়েছে, তবে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উল্লেখ্য, এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিচ্ছে ভারত। ২০২৩ সালে চেন্নাইয়ে এবং ২০২৪ সালে চীনের হুলুনবুইরে শিরোপা জিতেছিল তারা। এবার তাদের সামনে হ্যাটট্রিকের সুযোগ।

এর আগে গত বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্ট থেকেও একই কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছিল পাকিস্তান। এছাড়া ২০২৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যকার এক সমঝোতা চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত কোনো দল যে টুর্নামেন্টের আয়োজক, প্রতিপক্ষ দল সেই দেশে গিয়ে খেলবে না। এই নিয়মের কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও বিরাট কোহলি-শুবমান গিলরা খেলেছিলেন দুবাইয়ে। একই বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান খেলেছিল শ্রীলঙ্কায়। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বোর প্রেমাদাসায়, যদিও সেই টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারতে খেলবে না পাকিস্তান, হকি চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে পারে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬