ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সব ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সকল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকারি দপ্তরে স্বচ্ছতা ও কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ই-গভর্ন্যান্স কার্যক্রমের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট অফিসগুলোতে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভূমি সেবা জনসাধারণের কাছে নির্বিঘ্নে ও যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত এবং সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা যেন নিয়মিত এই বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করেন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সব ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৯:১৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬