ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

করমর্দন না করা জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত, অভিযোগ তদন্তের আশ্বাস বাবুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৩ (12 September 2026, 22:33)

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড ও সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে সর্বশেষ এশিয়া কাপে প্রতিপক্ষ ভারতীয় অধিনায়কের সঙ্গে করমর্দন না করার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান বাবু জানিয়েছেন, করমর্দন না করার বিষয়টি অধিনায়কের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং জ্যোতির বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগগুলো বোর্ড খতিয়ে দেখবে।

ক্রিকেটে টসের পর দুই দলের অধিনায়কের করমর্দন করার দীর্ঘদিনের প্রথা ভাঙতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে এই প্রথা ভাঙার চল দেখা গেলেও, বাংলাদেশ অধিনায়কও সর্বশেষ কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। এটি কি বোর্ডের সিদ্ধান্তে নাকি অধিনায়কের নিজস্ব ইচ্ছায় হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া জ্যোতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, খেলোয়াড়দের হেনস্তা এবং দল নির্বাচনে প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

নারী ক্রিকেটের ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, খেলোয়াড়দের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের পেছনেও অধিনায়কের নাম জড়িয়েছে। এসব বিষয়ে উইং চেয়ারম্যান বাবু বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা হয়েছে। যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এশিয়া কাপের ব্যর্থতার পর অনেকেই জ্যোতিকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না নারী উইংয়ের চেয়ারম্যান। তিনি জানান, এশিয়া কাপ শেষ করেই দলটি সরাসরি এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে। প্রায় দেড়-দুই মাস আগেই দল ও অধিনায়ক চূড়ান্ত করে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এশিয়ান গেমসে দল ভালো খেলবে এবং নিজেদের ভুলগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বাবু। তিনি আরও যোগ করেন, ওখান থেকে ফেরার পর আমরা সিদ্ধান্ত নেব যে কী করা যায়। তারপর অস্ট্রেলিয়া সফর আছে, নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছু করার আছে আমাদের, ইনশাআল্লাহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

করমর্দন না করা জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত, অভিযোগ তদন্তের আশ্বাস বাবুর

আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬