ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

প্যারিসে ভক্তদের মাঝে সেলিন ডিওন, ফিরছেন কনসার্টে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডীয় বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওন প্যারিসে গাড়ি থেকে নেমে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বসিত করেছেন। তবে ৫৮ বছর বয়সী এই তারকার জন্য ভক্তদের অভিবাদন জানানোর এই মুহূর্তটিতে কিছুটা শারীরিক সহায়তার প্রয়োজন হয়েছিল। ভক্তদের চোখের আড়ালে নিচু হয়ে দাঁড়িয়ে তার একজন দেহরক্ষী পিঠে হাত দিয়ে তাকে ধরে রেখেছিলেন।

অনলাইন ডেইলি মেইলের বরাতে জানা গেছে, ফরাসি রাজধানীতে বর্তমানে অবস্থান করছেন এই গায়িকা। সেখানে পাঁচ সপ্তাহের একটি কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০২৩ সালে নিজের ‘কারেজ’ বিশ্ব সফরের বাকি অংশ বাতিল করতে বাধ্য হওয়ার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ধারাবাহিক কনসার্ট আয়োজন। ২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন জানান যে, তিনি ‘স্টিফ পারসন সিনড্রোম’ বা এসপিএস নামক বিরল রোগে আক্রান্ত। এই রোগের কারণে পেশি শক্ত হয়ে যায় এবং তীব্র খিঁচুনি দেখা দেয়, যার ফলে একপর্যায়ে তার স্বাভাবিকভাবে হাঁটা এবং আগের মতো গান গাওয়া কঠিন হয়ে পড়েছিল।

প্যারিসে ভক্তদের সামনে হাজির হওয়ার সময় সেলিন ডিওনকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। তার পরনে ছিল বোতেগা ভেনেতার ২ হাজার ৫৯০ পাউন্ড মূল্যের চারকোল রঙের উলের মিডি পোশাক। কোমরে বাদামি চামড়ার বেল্ট দিয়ে ড্রেপিং করা পোশাকটির সঙ্গে তিনি পরেছিলেন বড় সানগ্লাস, লম্বা চামড়ার গ্লাভস, হিলযুক্ত হাঁটু-উঁচু বুট ও হাতে ছিল কালো হ্যান্ডব্যাগ।

রোগ শনাক্ত হওয়ার চার বছর পর ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত এই তারকা জানিয়েছেন, তিনি এখন মঞ্চে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত। এই প্রত্যাবর্তনের জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। সপ্তাহে তিন দিন ৯০ মিনিট করে পিলাটিস অনুশীলনের পাশাপাশি সপ্তাহে দুইবার ব্যালে ক্লাস, শারীরিক ও কণ্ঠস্বরের থেরাপি এবং ইমিউনোথেরাপি নিচ্ছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার সফরে বের হওয়া নিয়ে ‘হারপার্স বাজার’-কে সেলিন বলেন, “অনেক দীর্ঘ সময় হয়ে গেছে। তাদের এমন কিছু দিতে চাই, যাতে বোঝাতে পারি আমি তাদের কতটা মিস করেছি।” এর আগে সর্বশেষ ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে তাকে মঞ্চে গাইতে দেখা গিয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্যারিসে ভক্তদের মাঝে সেলিন ডিওন, ফিরছেন কনসার্টে

আপডেট সময় : ১২:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬