ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব

মেসি-রোনালদোর রেকর্ডের পথে এমবাপ্পে: কত দূরে ফরাসি তারকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিলিয়ান এমবাপ্পে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, প্রতিপক্ষের জালে বল জড়ানোটা তার কাছে যেন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ার পর ক্লাব ফুটবলেও নিজের ছন্দ ধরে রেখেছেন। সদ্য চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। তবে তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্চতায় পৌঁছাতে এমবাপ্পেকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামার আগে এমবাপ্পের হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বুট। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ১০ গোল করার স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেছিলেন। পুরস্কার গ্রহণের পরপরই মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে দেরি করেননি এই ফরোয়ার্ড। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের ব্যাক পাস থেকে স্লাইড করে ইন্টার মিলানের জালে বল পাঠান তিনি। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ালো ৭১। এর ফলে তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন, যেখানে তার সঙ্গী রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার গোলসংখ্যা ১৪০। ২০২৩ সালে ইউরোপ ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো আর এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেসির গোলসংখ্যা ১২৯। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পরও মেসি নিজের গোলসংখ্যা বাড়িয়েছিলেন এবং ২০২৩ সালে ইউরোপ ছাড়ার আগ পর্যন্ত তিনি ১২৯ গোল সংগ্রহ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৭১ গোল করা এমবাপ্পে থেকে মেসি বর্তমানে ৫৮ গোল এগিয়ে আছেন, আর রোনালদোর সাথে তার ব্যবধান ৬৯ গোলের। অর্থাৎ মেসিকে ছাড়িয়ে যেতে হলে এমবাপ্পেকে আরও ৫৯ গোল এবং রোনালদোকে পেছনে ফেলতে হলে আরও ৭০ গোল করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কেবল তিনজন ফুটবলার ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন—রোনালদো, মেসি এবং ১০৬ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা রবার্ট লেভানডফস্কি। এছাড়া ৯০ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন করিম বেনজেমা। এমবাপ্পের জন্য আশার জায়গা হলো, তার সামনে থাকা এই চারজন তারকা ফুটবলারই এখন ইউরোপের ক্লাব ফুটবলের বাইরে। ফলে নিয়মিত গোল করতে পারলে ভবিষ্যতে একে একে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসি-রোনালদোর রেকর্ডের পথে এমবাপ্পে: কত দূরে ফরাসি তারকা

আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬