ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

পুলিশ পাহারায় রাউজান ছাড়লেন বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাউজানে খামারিদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে পুলিশি পাহারায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন সদ্য বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে এই নজিরবিহীন ঘটনা ঘটে। একদিকে যখন কার্যালয়ের ভেতরে তার বিদায় সংবর্ধনা চলছিল, ঠিক তখনই বাইরে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সরকারি প্রকল্প আত্মসাতের অভিযোগে মানববন্ধন করছিলেন স্থানীয় খামারিরা।

বিক্ষুব্ধ খামারিদের অভিযোগ, বদলি হওয়ার পর বিদায়ী এই কর্মকর্তা হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে গেছেন এবং সরকারি আসবাবপত্র বিক্রি করে দিয়েছেন। এ ছাড়া তিনি কর্মস্থলে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত ছিলেন বলে খামারিরা দাবি করেন। তারা এসব অনিয়ম ও সরকারি প্রকল্প আত্মসাতের সুষ্ঠু তদন্ত দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খামারি মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, সালাউদ্দিন, আলমগীর, রত্না মুহুরী, মোহাম্মদ আলী আকবরসহ আরও অনেকে। তারা অবিলম্বে এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে ফোন করে কার্যালয়ে ঝামেলার আশঙ্কার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন। পরে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে প্রকৃতপক্ষে সেখানে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু তাকে জানানো হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পুলিশ পাহারায় রাউজান ছাড়লেন বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা

আপডেট সময় : ১১:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬