ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে ইরানকে হারানোর হুঙ্কার নেতানিয়াহুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত মাউন্ট হারমনের চূড়ায় দাঁড়িয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানকে পরাজিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। বুধবার (৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের শেষভাগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে মাউন্ট হারমন এলাকাটি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে দাঁড়িয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল তার সীমান্তের কাছাকাছি কোনো ‘সন্ত্রাসী বাহিনীকে’ ঘাঁটি গাড়তে দেবে না। তার এই মন্তব্য সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা বাফার জোনের দিকেই ইঙ্গিত করে বলে ধারণা করা হচ্ছে।

সীমান্তে কোনো সন্ত্রাসী শক্তিকে জায়গা না দেওয়াকে ‘ওয়ার অব রিভাইভাল’ বা ‘পুনর্জাগরণের যুদ্ধ’-এর অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে শুরু হওয়া বহুমুখী যুদ্ধকে নেতানিয়াহু এই নামেই ডেকে আসছেন।

তবে এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে জানিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে পরাজিত করা। আমরা এর খুব কাছাকাছি রয়েছি। আমরা জানি যে শেষ পর্যন্ত পুরো অক্ষই ভেঙে পড়বে। আমরা এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা তা করবই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানি শাসনব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তবে এপ্রিলের মধ্যে ইসরাইল ও ইরানের সরাসরি সংঘাত অনেকটাই কমে আসে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এখনও অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে ইরানকে হারানোর হুঙ্কার নেতানিয়াহুর

আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬