রাজস্থলী ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
- আপডেট সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে

বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ১৬ জানুয়ারী সোমবার সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সাধারণ সম্পাদক মংইউ মারমা, জিকু কুমার দে,শামিম আহমেদ রুবেল,উজ্জল তংচঞ্চ্যা,ইসহাক তালুকদার,উপজেলা কৃষকদলের সভাপতি বিশু শাহা,মোঃ সুমন, শ্রমিক দলের মোঃ হামিদ, আয়ুব চৌঃ, স্বেচ্ছা সেবক দলের মোঃ সিরাজুল ইসলাম,ডাঃ উক্যাওলা মারমা, মোঃআলাউদ্দিন, দিলিপ কুমার দাশ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্তনীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর ভোগের শিকার হচ্ছে । জনগণের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে




























