ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কারিগরি ত্রুটিতে বৃটেনে বিমান চলাচল ব্যাহত, শত শত ফ্লাইট বাতিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বৃটেনজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। লন্ডনের হিথ্রো ও গ্যাটউইকসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরের পর থেকে লন্ডনের বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ২টার পর হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড ও লন্ডন সিটি বিমানবন্দর থেকে নির্ধারিত অধিকাংশ ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি অথবা ব্যাপক বিলম্বের কবলে পড়েছে। বিশ্লেষণী সংস্থা সিরিয়ামের তথ্যমতে, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত হিথ্রো ও গ্যাটউইক থেকে আসা-যাওয়া করা প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এই সমস্যার প্রভাব শুধু লন্ডনে সীমাবদ্ধ থাকেনি। ম্যানচেস্টার, এডিনবরো, বার্মিংহাম ও বেলফাস্ট বিমানবন্দর কর্তৃপক্ষও ফ্লাইট চলাচলে বিঘ্নের বিষয়টি নিশ্চিত করেছে। রায়ানএয়ার জানিয়েছে, তাদের ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অন্তত ৬৫ হাজারের বেশি যাত্রী এর ফলে ভোগান্তিতে পড়েছেন। ইজিজেট জানিয়েছে, বৃটেনের এই কারিগরি সমস্যার প্রভাব ইউরোপের অন্যান্য দেশের ফ্লাইটেও পড়তে শুরু করেছে।

ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, বৃটেনগামী কিছু ফ্লাইট বিদেশের বিমানবন্দরগুলোতে আটকে রাখা হয়েছে। ফলে সন্ধ্যা পর্যন্ত ফ্লাইট চলাচলে এই বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ন্যাটস মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিটে প্রথম কারিগরি সমস্যা শনাক্তের কথা জানায়। সংস্থাটি পরবর্তীতে জানায় যে, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং প্রকৌশলীরা তা সমাধানে কাজ করছেন। ন্যাটস এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়নি এবং বৃটেনের আকাশসীমা খোলা রয়েছে, তবে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। যাত্রীদের ভোগান্তির জন্য ন্যাটস ও হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কারিগরি ত্রুটিতে বৃটেনে বিমান চলাচল ব্যাহত, শত শত ফ্লাইট বাতিল

আপডেট সময় : ১০:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬