ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মানবজাতির অস্তিত্বের জন্য এআই হুমকি হতে পারে: ভলকার তুর্ক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতির জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। সোমবার জেনেভায় ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের অধিবেশনে নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতে দেওয়া এক ভাষণে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তুর্ক বলেন, প্রযুক্তি শিল্প সংশ্লিষ্টদের মতো আমিও মনে করি যে উন্নত এআই মানবজাতির জন্য অস্তিত্বের ঝুঁকি তৈরি করতে পারে।

এআইয়ের ঝুঁকি কমানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মাত্র কয়েকজন মানুষের হাতে এই প্রযুক্তির প্রায় সীমাহীন ক্ষমতা কুক্ষিগত রয়েছে। এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং এর সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত দেশগুলোকে একটি সর্বসম্মত 'রেড লাইন' বা সীমারেখা নির্ধারণের আহ্বান জানান তিনি। তার কার্যালয়ের মতে, এআইয়ের ঝুঁকিগুলোর মধ্যে সেবা, যোগাযোগ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে।

সুরক্ষাব্যবস্থার চেয়ে এআইয়ের সক্ষমতা অনেক দ্রুতগতিতে বাড়ছে বলে মন্তব্য করেছেন তুর্কের কার্যালয়ের এক মুখপাত্র। গত জুলাই মাসে ওপেনএআই-এর এজেন্টদের একটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হ্যাক হওয়ার ঘটনাকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন। এআই নিয়ন্ত্রণ এবং ব্যবহারিক নিরাপত্তা নিশ্চিত করতে খুব দেরি হয়ে যাওয়ার আগেই কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

একই ভাষণে তুর্ক বিশ্বজুড়ে চলমান ৬০টিরও বেশি সংঘাতের বিষয়েও কথা বলেন। তিনি জানান, সংঘাত উসকে দিচ্ছে এমন ব্যবসায়িক স্বার্থ এবং নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা হবে। এছাড়া, চলতি মাসের শেষের দিকে ইসরাইলের পশ্চিম তীরের বসতিগুলোতে কার্যক্রম চালানো ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের। উল্লেখ্য, আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে স্বীকৃত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মানবজাতির অস্তিত্বের জন্য এআই হুমকি হতে পারে: ভলকার তুর্ক

আপডেট সময় : ১২:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬