ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

গাজীপুরে ইমাম সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১১

সোমবার গাজীপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের ইমাম সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন এতে অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর মহানগরের আহ্বায়ক আলহাজ মুফতি নাছির উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি মাসউদুল করিম কাসেমী এবং আল-জামিয়া দারুল উলূম হাড়িনালের মুহতামিম মুফতি সানাউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য-সচিব মাওলানা আব্দুল হান্নান বেলালী।

বক্তারা ইমাম সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে কণ্ঠভোটে নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়। এতে আলহাজ মুফতি নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা মনিরুজ্জামান সরকারকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হান্নান বেলালীকে সাধারণ সম্পাদক, মুফতি আলমগীর হোসাইন যশোরীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাহাদাত হোসাইনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা নবনির্বাচিত পাঁচ দায়িত্বশীলকে কমিটির অবশিষ্ট ৩৩ সদস্য নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করেছেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও উলামায়ে কেরামের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ইমাম সমিতির সম্মেলন ও নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬