ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা ককরোচ জনতা পার্টির আন্দোলনে সরব শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকার বাসিন্দা মো. আল আমিনের পক্ষে এই আবেদনটি করা হয়। সোমবার রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এর পাশাপাশি রুল জারি করা হলে, সেটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকার ৬০ নম্বর ক্রমিকে রিট আবেদনটি শুনানির জন্য রয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১২ মে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬