ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বৃষ্টির দাপটে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ইরান যেভাবে আধুনিক যুদ্ধরীতির ধরন বদলে দিল ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ সিনেমার ট্রেলার প্রকাশ অস্ত্র নয়, জনগণই দেশের সবচেয়ে বড় শক্তি: মুফতি ফয়জুল করীম বধূ সাজে সোশ্যাল মিডিয়ায় প্রভা, জানালেন কারণ বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে বড় পর্দায় সাবিলা নূর আশাশুনিতে কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ ধসে ১০-১২ গ্রাম প্লাবনের আশঙ্কা

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে আখতার আহমেদ জানান, নির্বাচনে পোস্টারের ব্যবহার আর থাকছে না। এছাড়া স্থানীয় পর্যায়ের এই নির্বাচনগুলো একাধিক ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ৩, ৫ কিংবা ৯ ধাপে অনুষ্ঠিত হতে পারে। ভোটের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, প্রতিটি উপজেলা ভিত্তিক হিসাব করে ইউনিয়ন পর্যায়ে ভোট গ্রহণ করা হবে।

সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সেই কমিটি তাদের প্রস্তাবনা জমা দেবে এবং এরপর নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে স্থানীয় নির্বাচনের তফসিল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬