ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু

রাঙ্গুনিয়ায় জামাতার লাঠির আঘাতে শ্বশুর খুন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় জামাতার লাঠির আঘাতে শ্বশুর খুন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার রেশ ধরে জামাতার লাঠির আঘাতে শ্বশুর দানু মিয়া মিস্ত্রি (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে।

২৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিয়ালবুক্কা এলাকায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামে নিহত দানু মিয়ার বসতঘরের কাছেই আবদুল গণির ছেলে মো. আলমগীরের (৩২) সাথে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সোমবার রাত ৯ টার দিকে জামাতা মো. আলমগীর ও শ্বশুর দানু মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক চলছিল। এক পর্যায়ে শ্বশুর দানুকে জামাতা আলমগীর হাতের কাছে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় রাসেল নামে নিহতের এক সন্তানও গুরুতর আহত বলে জানা যায়।

এ বিষয়ে নিহতের প্রথম স্ত্রীর সন্তান মো. হেলাল বলেন, তার বাবার লাশ ময়নাতদন্ত শেষে তিনিই বাদী হয়ে বোনের জামাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবেন।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি খুন। ঘটনার বিষয় আরও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারব। তবে পরিবারের কেউ এখনো মামলা করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গুনিয়ায় জামাতার লাঠির আঘাতে শ্বশুর খুন

আপডেট সময় : ১১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩