ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজদিখানে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাঈদ আলী গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে জন্মাষ্টমী উপলক্ষে পৃথক দুটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া বড় বাজার সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা এবং সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক উত্তম কুমার সাহা। শোভাযাত্রায় কুষ্টিয়া মহাশ্মশান কমিটি, থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি, শিব শক্তি পূজা মন্দির কমিটি, মিলপাড়া, মিললাইন ধুপাপাড়া এবং বাড়াদি জগমোহন সার্বজনীন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের এনএস রোড, সিঙ্গার মোড়, আমলাপাড়া, রাজারহাট আড়ুয়াপাড়া ও মিলপাড়া প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে আরেকটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা দুটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে হাজারো ভক্তের উপস্থিতি ও বাদ্যযন্ত্রের ধ্বনিতে পুরো শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনার মধ্য দিয়ে দিনের আয়োজনসমূহ সমাপ্ত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

আপডেট সময় : ০২:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬