ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই নাইজেরিয়ার জঙ্গলে ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার নভেম্বর পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে এলএনজি সরবরাহ বন্ধ কাতারের চাঁদা না পেয়ে ওএমএস ডিলারের টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর চৈতারপাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক এক দুর্ঘটনায় হুমায়রা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একই পরিবারের আট শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমেছিল। হঠাৎ পানির তীব্র স্রোতে তারা সবাই তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় ৪-৫ জন গ্রামবাসী দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাদের তৎপরতায় সাত শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হুমায়রাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উদ্ধার হওয়া সাত শিশুকে দ্রুত পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে ঘোষণা করেন। এরপর স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছেন।

সৌভাগ্যবশত বেঁচে যাওয়া শিশুদের মধ্যে 'জাগো রংপুর' পত্রিকার নির্বাহী সম্পাদক ও পার্বতীপুর প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য সাজেদুর রহমান নওশাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, উদ্ধার হওয়া সাত শিশুই এখন পুরোপুরি সুস্থ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, উদ্ধার ৭

আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬