কক্সবাজার সমুদ্রসৈকতে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি
- আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎই দেখা মিলেছে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সৈকতের নীল জলরাশি, উত্তাল ঢেউ আর বালুচরের মাঝে স্বাভাবিক ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। ছিমছাম সাজের এই নতুন লুকে দীঘিকে দেখে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন।
নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সাথে যুক্ত থাকেন এই অভিনেত্রী।
বর্তমানে দীঘি কক্সবাজারে কোনো একটি শুটিংয়ের কাজে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তিনি ঠিক কোন প্রজেক্টের কাজ করছেন, তা এখনই স্পষ্ট করতে চাননি। নতুন এই কাজটি কোনো সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো বিশেষ প্রকল্প—সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’
উল্লেখ্য যে, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান দীঘি। ছোটবেলায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেছেন তিনি।




























