সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে বুধবার এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনই পুলিশ কর্মকর্তা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে পার্টেন জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় একজনের মৃত্যু হয়।
হাসপাতালের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনের শারীরিক অবস্থা বর্তমানে 'স্থিতিশীল' রয়েছে। তবে এই হামলার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin
























